সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি

তারেক রহমানের সঙ্গে গকসু ভিপি। ছবি : কালবেলা
তারেক রহমানের সঙ্গে গকসু ভিপি। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হলেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। পরে কালবেলার সঙ্গে মুঠোফোনে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেই।

নিজের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যায় ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের সঙ্গে তার ব্যক্তিগত চিন্তা-ভাবনার গভীর মিল রয়েছে। বিশেষ করে তারেক রহমানের বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক চিন্তাধারা তাকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলা ও দেখা করার পর তার রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ ভাবনা আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি বিশ্বাস করি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাভারের বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X