মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন : ফরহাদ

নড়াইলে বিএনপির জনসভা। ছবি : কালবেলা
নড়াইলে বিএনপির জনসভা। ছবি : কালবেলা

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। আর এই উন্নয়নবঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

তিনি বলেন, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষে ভোট দিন। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে-এর কোনো বিকল্প নেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমির সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাবি ছাত্রদল নেতা মো. আবিদুল ইসলাম খান।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা আবু হায়াত সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল প্রমুখ।

জনসভায় নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তির নির্বাচন আর একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষকে বিজয় করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। অবহেলিত নড়াইল বাসীর উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।

প্রধান বক্তা আবিদুল ইসলাম বলেন, যারা মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল। জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের সঙ্গে শ্লীলতাহানিসহ সম্মানহানি করেছিল। মনে রাখতে হবে, তাদের যদি একটা ভোটও দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এবং দেশের স্বাধীনতার সঙ্গে বেইমানি করা হবে।

নড়াইলবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে দেশবিরোধী পরাজিত শক্তিকে লাল কার্ড দেখিয়ে দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X