নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম, মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে হাজারো যানবাহন আটকে আছে সড়কে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ট্রাফিক পুলিশ জানায়, ভোট দিতে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ গ্রামের উদ্দেশে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনে বেশিরভাগ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে মাত্র হাতেগোনা কয়েকজন।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস জানান, নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সব সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শিমরাইলে মাত্র দুইজন ডিউটি পালন করছি। পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কার কাজের কারণে সেখানকার যানজটের প্রভাব এই সড়কেও পড়েছে। নির্বাচনী দায়িত্বে আমাদের বেশিরভাগ সদস্য চলে যাওয়ায় জনবল সংকটে যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের থানায় মাত্র চারজন পুলিশ সদস্য রয়েছে। বাকিরা সবাই নির্বাচনী ডিউটিতে। তবুও আমরা যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X