ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৯২ ভাগ মুসলমানের বাংলাদেশ চলবে কোরআনের নিয়মে : রেজাউল করীম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৈয়দ রেজাউল করীম । ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৈয়দ রেজাউল করীম । ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশ চলবে কোরআনুল কারিমের নিয়মে। কারণ এ দেশের শিশুরা আযানের ধ্বনিতে ঘুম থেকে উঠে আবার ঘরে মায়ের কোলে ফিরে যায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলনই পরিষ্কার করেছে তারা কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারলে কেবল মুসলমানই নয় বরং অন্য জাতি থেকে শুরু করে পিপিলিকার স্বাধীনতা ইসলামের নীতি আদর্শে নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচ দল একসাথে চলছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্সে ভোট দেয়ার জন্যে। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সাথে আরও দুই-একটি দল। আমাদের ঘোষণা ছিল, আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটি । কিন্তু তারা যখন দেখল, সারাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে এর পক্ষে ভোট দেয়ার জন্যে, তখন তারা ক্ষমতা প্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী।

মুফতি আরও বলেন, আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্যে হাতপাখা প্রতীক নিয়ে সারাদেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদসহ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১১

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১২

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৩

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৪

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৫

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৬

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৭

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৮

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৯

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X