চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট চাওয়া সেই আ.লীগ নেতা যোগ দিলেন বিএনপিতে

আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে বরণ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে বরণ। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন। নির্বাচনী প্রচারের শুরুতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আলোচনায় আসার পর, এবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

সালাউদ্দিন আহমেদ মজুমদার উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উজিরপুর ইউনিয়ন বিএনপি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী কামরুল হুদার সমর্থনে এক জনসভার আয়োজন করে। একপর্যায়ে মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন।

তিনি প্রথমে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নাছিম এবং পরে প্রার্থী কামরুল হুদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিএনপি নেতারা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

এর আগে গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারের প্রথম দিনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষে ভোট চেয়ে তিনি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। তাহের নিজেই ওই আওয়ামী লীগ নেতাকে ‘স্বাগত’ জানিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন।

এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ মজুমদার গণমাধ্যমকে বলেন, বিষয়টা অনেকটা ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি’ এ রকম। আমি বিএনপির লোক। বিএনপির সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মাঝখানে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ দিয়েছিল, কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দেইনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, সালাউদ্দিন আহমেদ আগে বিএনপি করতেন। রোববার আমাদের নির্বাচনী সভায় এসেছেন, এটাই আমি জানি। এর বাইরে কিছু বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X