কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস চাঁদাবাজমুক্ত কেশবপুর গড়তে চাই : আবুল হোসেন আজাদ

কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা
কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা

যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি যদি আমি নির্বাচিত হই তাহলে আগামীর কেশবপুর হবে শান্তির কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল হোসেন আজাদ বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ঘের দখল মুক্ত কেশবপুর গড়তে চাই। ১২ ফেব্রুয়ারি যদি আমি নির্বাচিত হই তাহলে আগামীর কেশবপুর হবে শান্তির কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর।

কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এছাড়াও জনসভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে মিছিল সহকারে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত হতে থাকেন। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X