ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া-২

রুমিন ফারহানাকে সমর্থন দিল জাতীয় পার্টি

রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা
রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, আমাদের প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও নানামুখী হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এমতাবস্থায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও যোগ করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে জাতীয় পার্টির ওপর যখন হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল, তখন রুমিন ফারহানা সাহসের সঙ্গে এর প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির মুখেও তিনি রাজনৈতিক অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। তার সেই ভূমিকার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ জাতীয় পার্টি এই আসনে ‘হাঁস’ মার্কার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে।

সমর্থন পাওয়ায় জাতীয় পার্টির নেতাদের ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জাতীয় পার্টি দলগতভাবে আমার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ মার্কাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতিফলন।

ভবিষ্যতে জাতীয় পার্টিতে যোগ দেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমাদের মূল লক্ষ্য ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জয়যুক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কালো টাকা, পেশিশক্তি ও ভয়ভীতি উপেক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, আমরা সেই পরিবেশ তৈরিতে কাজ করছি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও রুমিন ফারহানার নির্বাচনী টিমের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১০

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৩

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৪

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৬

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৭

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৮

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

২০
X