লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও জামায়াতের ২ কর্মীর মৃত্যু, জানা গেল কারণ

জামায়াতের কর্মী আব্দুস সহিদ। ছবি : সংগৃহীত
জামায়াতের কর্মী আব্দুস সহিদ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের পৃথক নির্বাচনী গণমিছিলে অংশ নিতে এসে দুই কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যায় অসুস্থ হয়ে আব্দুস সহিদ (৬০) এবং ওবায়দুল হক (৪৫) নামের ওই দুই ব্যক্তি মারা যান। তাদের মধ্যে আব্দুস সহিদ জামায়াতে ইসলামীর কর্মী এবং ওবায়দুল হক বিএনপির কর্মী বলে জানা গেছে।

মৃত আব্দুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার মৃত নাছির আহমেদের ছেলে। অপরজন ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী গণমিছিলে যোগ দিতে আসেন আব্দুস সহিদ। মিছিলে আসার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গণমিছিলে অংশ নেন ওবায়দুল হক। মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, সহিদ মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ওবায়দুল আমাদের দলের একজন কর্মী ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

সদর হাসপাতালের আরএমও অরুপ পাল জানান, দুজনকেই আলাদাভাবে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X