মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

অস্ত্র-গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক

আটক তিন সন্ত্রাসী। ছবি : সংগৃহীত
আটক তিন সন্ত্রাসী। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ ‘জুলু ডাকাত’-এর ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং আরও একজন সহযোগী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল বলেও অভিযোগ রয়েছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়- ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি রাইফেলের ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, ২টি কার্তুজ, ২টি ওয়াকি-টকি সেট।

আটক ব্যক্তিদের এবং উদ্ধার অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি নূর আহম্মদ বলেন, যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X