রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবি : কালবেলা
কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে।

এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি গ্রহণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় পিকআপ, কাভার্ড ভ্যান, মিনি ট্রাকযোগে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন বিপুল সংখ্যক সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় সেনাবাহিনীর ৩ প্ল্যাটুন, বিজিবির ৪ প্ল্যাটুন, পুলিশের ১৪টি মোবাইল টিম দায়িত্বপালন করবে। পাশাপাশি পুলিশের দুটি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ১টি টিম, আনসার ব্যাটালিয়ানের দুটি টিম মাঠে থাকবে। পাশাপাশি সার্বক্ষণিক চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে প্রশাসনের প্রস্তুতি রয়েছে। সকাল থেকে নির্বাচনের সরঞ্জামাদি প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ৪৯টি অধিক ও সাধারণ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত মো.আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা (ঘোড়া) প্রতীকে নির্বাচন করছেন।

১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গছিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০জন। নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৩৪০ জন। দেশ-বিদেশে ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X