মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‎ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বিভিন্ন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে।

প্রধান শিক্ষক মিরা হাসান বলেন, আমাদের স্কুলে ভোট উপলক্ষ্যে চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোনো ফুটেজ নাই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ‎ ‎এহসানুল হক শিপন সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরশুদিন ছোট ঘিকমলা স্কুল ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে, দিনের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখে যান। ফলে সকল ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এবং এই সময়েই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ক্যামেরার কভারেজ অংশটি ইতোমধ্যেই নতুন করে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। ‎ ‎বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর শনাক্ত করা যায় নাই। তবে বিদ্যালয়ের বাকি ৩টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে। ‎ উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজবাড়ী-২ পাংশা বালিয়াকান্দি ও কালুখালী আসনে ১৯৮টি ভোটকেন্দ্র ও মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X