

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ছিল না গুয়াধানা স্কুল ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এসময় আশপাশের এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে।
গোপালগঞ্জ সদর থানার কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে ৭টার দিকে কে বা কারা সদর উপজেলা নিলারমাঠ এলাকায় সড়কের ওপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, রাত ৮টার দিকে জেলা শহরের বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।