মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন

ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : কালবেলা
ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : কালবেলা

সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাদা ব্যালটে সংসদ এবং গোলাপি-ব্যালটে গণভোট ভোট দিচ্ছেন তারা।

এদিকে ভোটকেন্দ্রে সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার নগরীর ৫ থেকে ১০ ভোটকেন্দ্র খোলার আগেই কেন্দ্রের সামনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায় ভোটারদের।

নগরীর পিটিআই স্কুলে মাহাজাবিন নামের এক তরুণী কালবেলাকে বলেন, আমি এবার আমার জীবনের প্রথম ভোট দিলাম। ভোট দিতে এসে খুব ভালো লাগল।

নগরীর আম্বরখানা গার্লস হাইস্কুলের পুরুষ ভোটার মো. নজরুল ইসলাম বলেন, আমি মাত্র ভোট দিয়ে বের হয়েছি। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। এখন বাসায় চলে যাচ্ছি।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, ভোট উৎসবের কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X