মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

জয়ের ব্যাপারে আশাবাদী আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন আবদুল আউয়াল মিন্টু।
দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন আবদুল আউয়াল মিন্টু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় কেন্দ্রের বাইরে তার বিপুল সংখ্যক সমর্থক ও দলীয় নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মিন্টু বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে জনগণের রায়ই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আমি ভোটারদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কোনো দ্বিধা না রেখে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসুন এবং নিজেদের অধিকার প্রয়োগ করুন।

সরেজমিনে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, ফেনী-৩ আসনে এবার একাধিক শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত নির্বাচনী এলাকার অধিকাংশ কেন্দ্রে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X