চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রের ভেতরে অবস্থান নেওয়া ভোটারদের ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।

অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কয়েকটি কেন্দ্রে উত্তেজনার খবর পাওয়া গেলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ছিল পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।

দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দুপুরের পর কিছুটা ভিড় কমলেও বিকেলে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ে।

ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট গণনা শুরু হয়েছে। ফলাফল সংগ্রহ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাতের মধ্যে অধিকাংশ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন দলের সমর্থকরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ফলাফল জানতে আগ্রহ প্রকাশ করছেন। তবে কোনো ধরনের অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X