হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ এএম
অনলাইন সংস্করণ

বিজয়ের পরও আতঙ্কে হাতিয়া : হান্নান মাসউদ

উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা
উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, নির্বাচন-পরবর্তী সময়ে দ্বীপ হাতিয়ায় ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালানো হয়েছে। ফলে বিজয়ের আনন্দের পরিবর্তে সাধারণ মানুষ আতঙ্ক ও ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

হান্নান মাসউদ বলেন, নির্বাচনের পর গত কয়েক দিনে হাতিয়ার বিভিন্ন এলাকায় মানুষের ওপর হামলা, বাড়িঘর পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তার দাবি, প্রায় সাড়ে চারশো’ বাড়িতে হামলা এবং শতাধিক দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আহতদের হাসপাতালে গিয়ে দেখেছেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতিয়ায় এনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। ভোটের দিন সকালে তার গাড়িতে, স্ত্রী, বাবা ও ভাইদের ওপর একাধিকবার সশস্ত্র হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি। কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বিরুদ্ধে এসব হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনেন হান্নান মাসউদ। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হাতিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এখন আমরা শান্তি ও নিরাপত্তা চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর রমনা থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা আমির মাস্টার বোরহান উদ্দিন, পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, উপজেলা যুব শক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, ব্যবসায়ী আবদুল কাদেরসহ হামলায় আহত এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১০

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১১

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১২

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৩

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৪

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৫

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৬

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৭

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৮

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৯

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

২০
X