মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আঞ্চলিক প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ছাত্রদল ও যুবদলের কমিটি বিলুপ্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের এক সাংগঠনিক সিদ্ধান্তে চণ্ডিগড় ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক চণ্ডিগড় ইউনিয়ন ছাত্রদল এবং চণ্ডিগড় ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি শনিবার থেকে বিলুপ্ত করা হলো। একইসাথে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়, বিলুপ্ত হওয়া এই কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না।

সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, যদি কেউ দলের নাম ব্যবহার করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন। অন্যদিকে যুবদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম কাইয়ুম ও সদস্য সচিব মো. ইউসুফ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X