ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় পুলিশ সদস্য আটক

পুলিশ সদস্য আজহার উদ্দীন রাকিব। ছবি : সংগৃহীত
পুলিশ সদস্য আজহার উদ্দীন রাকিব। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন পুলিশ সদস্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী তাকে আটক করার পর খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

আটক পুলিশ সদস্যের নাম এএসআই আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত বলে জানা গেছে। তার বাড়ি ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ এলাকায়। তিনি ওই এলাকার আবুল কাসেমের ছেলে এবং প্রবাসীর চাচাত ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে রাকিবকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে পরিস্থিতি শান্ত রাখতে ভালুকা থানা পুলিশ বিষয়টি ভালুকা আর্মি ক্যাম্পকে জানায়। পরে সকাল ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে। পরে তাকে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পুলিশ সদস্যকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১০

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৩

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৪

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৫

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৬

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৭

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৮

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

২০
X