সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা শিশির মনিরের

আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত
আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। পরাজয়ের পরই ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানান শিশির মনির।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’ এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, রাজনীতিতে নতুনত্ব আনা প্রয়োজন। সরকারি দল মন্ত্রিসভা গঠন করবে, বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করবে- সংসদের ভেতরে ও বাইরে তুমুল বিতর্ক হবে। এতে সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বিএনপি মনোনীত বর্ষীয়ান রাজনীতিক নাছির চৌধুরীর কাছে হেরে গেলেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন তিনি। ফল ঘোষণার পর সৌজন্য সাক্ষাতে বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা জানান শিশির মনির।

এ সময় তিনি মিষ্টিমুখ করান এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নির্বাচনের ফলাফল অনুযায়ী নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

আসনের ভোটারদের একটি অংশ মনে করছেন, পরাজিত হলেও উল্লেখযোগ্য ভোট পাওয়ায় শিশির মনির স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে বিজয়ী নাছির চৌধুরী শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করে এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X