ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা জামায়াত এমপির

নীলফামারী-১ আসনে জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নীলফামারী-১ আসনে জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

নীলফামারী-১ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার সংবাদ সম্মেলনে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারীর ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাওলানা আব্দুস সাত্তার বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। আমরা চাঁদাবাজি করি না এবং কাউকে করতেও দেব না। বিরোধী দলে থাকলেও অন্যায় দেখে চুপ করে বসে থাকব না। অন্যায়, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, গতকাল শনিবার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারণে বিভিন্নভাবে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে, আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে জয়লাভ করতে হলে জনকল্যাণে কাজ করতে হবে।

প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, প্রশাসন যদি যথাযথ ভূমিকা রাখত, তাহলে আহত হওয়ার ঘটনাগুলো হয়ত ঘটত না। ফ্যাসিস্ট সরকারের পুলিশের মত আচরণ করলে চলবে না, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ নিরপেক্ষতা বজায় রাখলে যে কোন অন্যায় প্রতিরোধ করা সম্ভব।

আব্দুস সাত্তার বলেন, সরকারি দল ও বিরোধী দল গণতন্ত্রের প্রতীক। নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলা ও হুমকি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X