সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এক নারীর ২ স্বামী ! 

এক নারীর দুই স্বামী। ছবি : কালবেলা
এক নারীর দুই স্বামী। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীকে কেন্দ্র করে দুই যুবকের টানাটানি ও বাগবিতণ্ডার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এ অদ্ভুত ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনতা ওই দুই যুবক ও নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ​ জানা যায়, চর পোগলদিঘা গ্রামের মনোহারি ব্যবসায়ী আতিকুল হাসান রাসেলের সাথে একই ইউনিয়নের গাছপাড়া গ্রামের শারমিন আক্তারের বিয়ে হয়।

রাসেলের দাবি করে বলেন, আমি শারমিনকে পড়াশোনা করিয়ে প্যাথলজিস্ট হিসেবে গড়ে তুলি। পরে শারমিন জনসেবা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিলে প্রতিষ্ঠানটির মালিক লিয়াকত শিকদারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ​ রাসেল আরও বলেন, সে লিয়াকতকে বিয়ে করে ছোট্ট কন্যা সন্তানকে আমার কাছে ফেলে চলে যায়। পরে লিয়াকতের অত্যাচারে সে আবার আমার কাছে ফিরে আসে এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তাকে গ্রহণ করি। কিন্তু লিয়াকত পুনরায় চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ভাগিয়ে নিয়ে যায় এবং এখন বেআইনিভাবে নিজের স্ত্রী দাবি করছে। ​ অন্যদিকে আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও হাসপাতাল মালিক লিয়াকত শিকদার দাবি করেন, শারমিন তার প্রথম স্বামী রাসেলকে ডিভোর্স দেওয়ার পরই তাকে বিয়ে করেছি। গত আড়াই মাস ধরে আমরা জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছি।

স্থানীয়দের মতে, মঙ্গলবার দুপুরে দুপক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিয়াকত শিকদার ইতিপূর্বেও একাধিক নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে জনতা তিনজনকে আটক করে থানায় খবর দেয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এক নারীকে দুই যুবক স্ত্রী হিসেবে দাবি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা বর্তমানে তিনজনকে থানা হেফাজতে রেখেছি। নিকাহনামা ও তালাকনামার প্রয়োজনীয় কাগজপত্র যাচাইবাছাই করে আইনি প্রক্রিয়ায় ওই নারীকে তার বৈধ স্বামীর কাছে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X