মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের

মা-ছেলের মৃত্যুতে বাড়িতে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
মা-ছেলের মৃত্যুতে বাড়িতে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা হলেন- খান বাড়ির সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৫৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের জমিতে দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রথমে রাসেল বিদ্যুৎস্পর্শে মারা যান। পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও মারা যান।

তাদের আত্মীয় তানজিনা নাহার বলেন, রিনা বেগমের বাড়ি চাঁদপুর বাবুরহাটে। রিনা বেগমের ভাই মো. সাঈদ মিয়াজী তিন মাস আগে মারা গেছেন। এর এক বছর আগে দুই ভাই নান্নু মিয়াজী ও সাঈদ মিয়াজীর স্ত্রীও মারা যান। আর এখন রিনা বেগম ও ছেলে রাসেল খান মারা গেলেন।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X