সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ অফিসে পতাকা উত্তোলন করলেন দিনমজুর

কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করছেন দিনমজুর। ছবি : কালবেলা
কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করছেন দিনমজুর। ছবি : কালবেলা

প্রায় দেড়বছর বন্ধ থাকার পর অবশেষে পতাকা উড়ল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয় খুলে পতাকা উত্তোলন করেন ইলিয়াস শেখ নামের স্থানীয় এক দিনমজুর।

দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও দিনমজুরের প্রচেষ্টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টির কার্যক্রম শুরু করা হয়।

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর দেড় বছর ধরে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয়ের ফটক খোলা হয়। উপস্থিত সবার সম্মতিতে ইলিয়াস শেখকে পতাকা উত্তোলনের জন্য মনোনীত করা হয়।

পতাকা উত্তোলন শেষে ইলিয়াাস শেখ আবেগাপ্লুত হয়ে বলেন, আমি দিনমজুর মানুষ। কোনোদিন ভাবিনি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করব। কার্যালয়টি খোলার পর সকলে আমাকে সম্মান দিয়ে পতাকা উত্তোলন করত বলেন। এত সবাই খুশি।

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সাধারণ মানুষের সাথে দলের সম্পৃক্ততা বাড়াতে এবং নতুন শুরুর প্রতীক হিসেবে একজন শ্রমজীবী মানুষকে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ইলিয়াস শেখ দলের প্রতি ভালোবাসা থেকে এ কাজ করেছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, এক পাগল এসে জাতীয় পতাকা উত্তোলন করেছিল এখন কিছুই নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X