রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ট্রেন দুর্ঘটনা, বন্ধ রেল চলাচল

রংপুরগামী কমিউটার ট্রেন। ছবি : কালবেলা
রংপুরগামী কমিউটার ট্রেন। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রংপুরগামী রমনা কমিউটার ট্রেন সাময়িকভাবে বিকল হয়ে পড়েছে। এতে সাময়িক সময়ের জন্য রেল চলাচল জন্য বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কারিগরি কলেজ সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি কয়েক টুকরো হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুরগামী রমনা কমিউটার ট্রেন চলাচলের সময় কারিগরি কলেজ সংলগ্ন রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনের মেইন রিসার্ভার পাইপ খুলে যায়, ফলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ট্রেন পরিচালক মো. কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে আমরা ট্রেনের বেশ কয়েকটি পা-দানি এবং ইঞ্জিনের মেইন রিসার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি লক্ষ করেছি। আরও কয়েক জায়গায় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় ট্রেন চালানো সম্ভব হবে না। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার ফলে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে। কিছু সময়ের মধ্যে বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে লাইন ক্লিয়ার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১০

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১১

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৩

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৪

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৯

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

২০
X