মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় দম্পতিকে হাতুড়িপেটা বিএনপি নেতার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শামছুজ্জামান ভুট্রোর কাছে প্রথমে ১ লাখ ও পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় ভুক্তভোগী ও তার স্ত্রী-কন্যাকে হাতুড়িপেটা করে একই এলাকার স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শামছুজ্জামান ভুট্রো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার বিকালে শ্রীপুর গ্রামের হান্নান আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তার দাবীকৃত টাকা না দেওয়ায় পুনরায় ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু তার দাবীকৃত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমাকে, আমার কলেজ পড়ুয়া মেয়ে ও তার মাকে ৩ জন মিলে হাতুরি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশীরা রাতেই উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমি এলাকায় গিয়ে দুপক্ষকে সমাধান করার কথা বলে এসেছি। তবে আমি দুএক দিনের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেব।

ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এস আই আনিসুর রহমান জানান, আমি ঘটনা স্থলে গিয়ে ঘুরে আসছি। তবে হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, আমরা ঘটনাটি শুনেছি, সকালে ভৈরবা ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দিলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X