সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে এসে কী বললেন আরিফ ও মুক্তাদির

সিলেটে বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা
সিলেটে বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা

বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যকে।

তারা হলেন, শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দায়িত্ব পাওয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিলেটে যেয়ে তারা বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা শিল্প কারখানা দ্রুত চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। গত দেড় দশকে দেশের বাণিজ্যিক অবকাঠামো ও ইকোসিস্টেম ধ্বংস করা হয়েছে। ব্যাংকিং খাতকে বিপর্যস্ত করা হয়েছে, অর্থনীতির মধ্যে গতি সঞ্চারের উদ্দীপনা থাকে তা ছিল না। বিনিয়োগের ক্ষেত্রে সেই উদ্দীপনা ছিল অনুপস্থিত।

সিলেট নিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা বিশেষ করে মাদক, পর্যটন অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টিসহ বহু চ্যালেঞ্জ আছে। এগুলো সঠিকভাবে অ্যাড্রেস করতে চাই। সিলেটবাসীসহ দেশের মানুষের জন্য গুণগত উন্নয়ন নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে টিকে থাকা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা ইতোমধ্যে এলডিসি ডেফারের জন্য চিঠি দিয়েছি। ট্যারিফ স্ট্রাকচার পরিবর্তনের কারণে আমাদের অনেক প্রতিষ্ঠান চাপে আছে। বিগত সময়ে নানা কারণে শিল্পের যথাযথ বিকাশ হয়নি। বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করতে কাজ করা হবে।

অপরদিকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের পর্বত সমান অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি সে সম্পর্কিত কাজে বড় চ্যালেঞ্জ রয়েছে। ইতোমধ্যে আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করেছি। আগামী দিনে কাজের মধ্য দিয়েই সরকারের প্রচেষ্টার বাস্তব প্রতিফলন জনগণ দেখতে পাবে।

শুক্রবার সিলেটে হযরত শাহজালাল (রহ) মসজিদে জুমার নামাজ আদায়, কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।

পরে ২ মন্ত্রী সিলেটে হযরত শাহজালাল (রহ) মাজার, হযরত শাহপরান (রহ) ও গাজী বুরহান উদ্দিন (রহ) এর কবর জিয়ারত করেন এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

এছাড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ-উল-ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। মাঠের ভাঙাচোরা জায়গাসমূহ মেরামত এবং মাঠের রংকরণসহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধন কাজ দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেন।

ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X