বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তিতাস নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদী থেকে মোহাম্মদ আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী (২৮) উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া নিজেই ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কাপড়চোপড় দেখে মরদেহ শনাক্ত করেন।

পরিবার জানায়, মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

নিহতের বাবা নজরুল মিয়া বলেন, আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে লাশ ভাসছে শুনে এসে দেখি এটা আমার ছেলে। তার কোনো শত্রু ছিল না।

নিহতের মা আলেহা বেগম বলেন, কয়েকদিন ধরে কুমিল্লায় নিয়ে তার চিকিৎসা করাচ্ছিলাম। সে মানসিকভাবে অসুস্থ ছিল। কীভাবে নদীতে গেল, আমরা জানি না। মানুষের কাছে শুনে ও ফেসবুকে দেখে এসে ছেলের লাশ শনাক্ত করি।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, জরুরি সেবা নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X