মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমতউল্লাহ শেখ নামে এক যুবককে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান এলাকা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আহত রহমতউল্লাহ (২৭) কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অভিযোগ করেন, চরসোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল, ইয়াসিন ও তাদের সহযোগী ইব্রাহিম তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি ওই এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রহমতউল্লাহর বাবা আব্দুল মতিন বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিনসহ কয়েকজন তার ছেলের ওপর হামলা চালায়। হামলায় তার দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পায়ের একটি প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন এবং ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, আহতের দুই হাত ও দুই পা গুরুতরভাবে জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অপর পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রহমতউল্লাহর বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণ সংক্রান্ত মামলা রয়েছে এবং এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X