বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

নার্সারি ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতন, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মনোজ বিক্রম। ছবি : কালবেলা
গ্রেপ্তার মনোজ বিক্রম। ছবি : কালবেলা

বরিশাল নগরীর ভাটারখাল এলাকার ‘মরিয়ম নার্সারি’র মালিক মিলন শেখকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম মনোজ বিক্রম (২৬)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মাধব বিক্রমের ছেলে।

পুলিশ জানায়, বাবুগঞ্জের রহমতপুরে যে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ব্যবসায়ী মিলন শেখকে নির্যাতন করা হয়েছিল, সেই বাড়িটি মনোজই ভাড়া নিয়েছিলেন।

এর আগে অপহরণের দিনই এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় মামলার তিন নম্বর আসামি সুমন সমদ্দারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। সুমন আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের সুশীল সমদ্দারের ছেলে। তবে এ ঘটনার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড তাপস রায় (৫০) এখনও পলাতক রয়েছেন। তাপস বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার অমল কৃষ্ণ রায়ের ছেলে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম।

গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ফুল গাছের বড় অর্ডার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মিলন শেখকে মোবাইল ফোনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ডেকে নেওয়া হয়। সেখান থেকে অপহরণকারীরা তাকে কৌশলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি শৌচাগারে আটকে রেখে মিলন শেখের ওপর পাঁচ ঘণ্টা ধরে নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় এয়ারপোর্ট ও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

ঘটনাস্থল থেকেই মিলনের ব্যবহৃত মোটরসাইকেলসহ সুমন সমদ্দারকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X