মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আরাকান আর্মির ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার আরাকান আর্মির তিন সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার আরাকান আর্মির তিন সদস্য। ছবি : কালবেলা

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের বিপুল সংখ্যক মুদ্রা কিয়াট উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার থুইনুমং মার্মার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মার ছেলে হলাচিং থোয়াই মার্মা (২৪) ও একই এলাকার মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০)। তারা সবাই বাংলাদেশি মার্মা সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

৩৪-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X