রংপুর প্রতিনিধি:
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের সাবেক মেয়র মোস্তফার বিরুদ্ধে দুদকের মামলা 

রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : কালবেলা
রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : কালবেলা

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ঠিকাদার ও ব্যাংক কর্মকর্তাসহ আরও সাতজনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ও রংপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অন্য আসামিরা হলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্দুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এটিএম ফুহাদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক একেএম শফিকুল মমতাজ, সিনিয়র অফিসার আতিকুর রহমান এবং সাবেক ফার্স্ট এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুর হোসেন পাটওয়ারী।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা প্রতারণামূলকভাবে মেঘনা ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মোস্তাফিজার রহমান মেয়র হিসেবে দায়িত্বরত থেকে টেন্ডারের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার SA-RB (JV)-এর অনুকুলে মেঘনা ব্যাংক বরাবর চেক ইস্যু করার নিশ্চয়তা প্রদান করেন। যা অপরাধমূলক অসদাচরনের মাধ্যমে নিজে লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে বলে প্রতীয়মান হয়েছে। উক্ত কাজের ৮ম ও ৯ম বিলের টাকা অন্য ব্যাংকের অনুকূলে চেক ইস্যুর ফলে মেঘনা ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা পরিশোধ না করে আত্মসাতে সহযোগিতা করেন। মেসার্স রাকিব ব্রাদার্স কর্তৃক টেন্ডারের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার হয়েও প্রকল্পের কাজ না করে অপর একজনকে কার্য সম্পাদনের জন্য দায়িত্ব প্রদানের জন্য পাওয়ার অব এটর্নি সম্পাদন করেন। পরবর্তীতে ৮ম ও ৯ম বিলের টাকা অন্য ব্যাংকে গ্রহণ করে মেঘনা ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ঋণ পরিশোধ করেননি।

এ বিষয়ে জানতে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া বলেন, অনুসন্ধানে মেঘনা ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X