ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কের দুই পাশে ফুটেছে হাজারো শুভ্র ফুল

ঘোড়াঘাটের নূর জাহানপুর এলাকার মহাসড়কের দুপাশে ফুলে ভরা সজনে গাছ। ছবি :কালবেলা
ঘোড়াঘাটের নূর জাহানপুর এলাকার মহাসড়কের দুপাশে ফুলে ভরা সজনে গাছ। ছবি :কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মহাসড়কের দুই পাশ জুড়ে এখন সজনে গাছের সাদা ফুলের মনোমুগ্ধকর সমারোহ। সারি সারি সজনে গাছে ফুটেছে অসংখ্য ছোট ছোট শুভ্র ফুল, যা পথচারী ও যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছে।

ঘোড়াঘাট পৌরশহরের খেতাব মোড় এলাকা থেকে শুরু করে যতদূর চোখ যায়, মহাসড়কের দুপাশ ধরে দেখা মিলছে অসংখ্য সজনে গাছ। ব্যস্ত সড়কের একঘেয়ে দৃশ্যের মাঝে এই ফুলেল শোভা যেন এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া।

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে সড়কের ধারে রোপণ করা হয়েছিল এসব সজনে গাছ। সময়ের পরিক্রমায় গাছগুলো এখন পূর্ণতা পেয়েছে। সকালবেলার কোমল রোদ আর বিকেলের মৃদু বাতাসে ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। রাস্তার দুপাশে তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। এ সৌন্দর্য উপভোগ করতে মহাসড়কের পাশে কিছুক্ষণ থেমে ছবি তুলছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা শেয়ার করছেন ফুলে ভরা গাছের দৃশ্য।

প্রকৃতিপ্রেমীদের মতে, সড়কের দুই পাশে এ ধরনের বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, সজনে শুধু সৌন্দর্যই নয়, পুষ্টিগুণেও ভরপুর। সজনে ডাঁটা ও পাতা যেমন খাদ্য হিসেবে জনপ্রিয়, তেমনি ফুলও বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। ফলে এসব গাছ স্থানীয় মানুষের জন্য অর্থনৈতিক ও পুষ্টিগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X