রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি জটিলতা দূর করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু হবে : ভূমিমন্ত্রী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ভূমিসংক্রান্ত নানা জটিলতা ও অনিয়ম দূর করে জনগণের ভোগান্তি কমাতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিভিন্ন ধাপে ধাপে ঘুরতে গিয়ে মানুষ যে ভোগান্তির শিকার হন তা নিরসনে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সারা দেশের মানুষকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত করতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হলে একজন সেবাপ্রার্থীকে একাধিক দপ্তরে ছোটাছুটি করতে হবে না। যার জমি, যার সমস্যা—তিনি সরাসরি কেন্দ্রে এসে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এতে পাঁচ-ছয়টি ধাপ অতিক্রম করার প্রয়োজন পড়বে না এবং হয়রানির সুযোগও কমে আসবে।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় বিভিন্ন আইন ও বিধিমালার মাধ্যমে পরিচালিত হয়। সেই আইনের আলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে সময়োপযোগী করতে কিছু ক্ষেত্রে সংশোধন প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

এছাড়াও রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একসময় রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হয়েছিল। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে নগরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন থাকবে না।

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্য সামনে রেখে তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং শিল্পায়ন জোরদারে কাজ করা হবে। নতুন বিনিয়োগ আকর্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সকাল থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X