কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন দেওয়ান মামুন নামে নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এক এসআই। ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে থাকা নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। পরে নিজের ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান তিনি।

ওই সময় তার ছেলে শিশু পিস্তলটি নিয়ে খেলার সময় হঠাৎ মিস ফায়ার হলে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর আবারও তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এসআই দেওয়ান মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপর খবর পেয়েই বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকাবস্থায় গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। ওই সময় তিনি জানান, দুর্ঘটনাবশত এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিষয়টির তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X