শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাগলকে কামড় দিল কুকুর, সংঘর্ষে নারীসহ আহত ৬

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : কালবেলা
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : কালবেলা

শরীয়তপুর পৌর এলাকায় একটি ছাগলকে কুকুর কামড়ানোর তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় মারধরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার ধানুকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধানুকা এলাকার জালাল সরদার বেশ কিছু কুকুর লালন-পালন করেন। অন্যদিকে তার প্রতিবেশী সিদ্দিক বেপারীর দুটি ছাগল রয়েছে। শুক্রবার সকালে সিদ্দিক বেপারীর একটি ছাগলকে জালাল সরদারের কুকুর কামড়েছে— এমন সন্দেহ থেকে দুই পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

জালাল সরদারের পরিবারের দাবি, ছাগল কামড়ানোর অজুহাতে সিদ্দিক বেপারীর ছেলে বাবু বেপারী তাদের পোষা কুকুরকে মারধর করেন এবং কুকুরের ছানাগুলোকে বিষ প্রয়োগে হত্যা করেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে জালাল সরদারকে মারধর করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক সরদার ও তার অনুসারীরা জালাল সরদারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে জালাল সরদার, তার স্ত্রী জরিনা বেগম ও ছেলে শাওন সরদার আহত হন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, বাবু বেপারীর দাবি— জালাল সরদারের কুকুর তাদের ছাগলকে আক্রমণ করলে তিনি ছাগল বাঁচাতে কুকুরকে লাঠি দিয়ে আঘাত করেন। এর জেরে জালাল তাকে ডেকে নিয়ে মারধর করেন। এ সময় তাকে বাঁচাতে আসা তার দুই বোন রোজিনা ও সাবিনা আক্তারকেও মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক সরদার বলেন, আমি কোনো হামলার সঙ্গে জড়িত নই। বিষয়টি মীমাংসার জন্য গেলে স্থানীয় ছাত্রলীগ নেতা মারুফ ও শাওনসহ কয়েকজন আমাদের ওপর চড়াও হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X