ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সরকার ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : কালবেলা
ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : কালবেলা

সাংবাদিকদের উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার ভুল করলে আপানার ধরিয়ে দেবেন। আমরাও সেটা চাই। আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, সংবাদ, গণমাধ্যম শুধু নয় দেশের জন্যও এটি ভালো সুফল বয়ে আনবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে গণমাধ্যম যেন অভাবে না থাকে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনভাবে কাজ করতে পারে। প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, এই অবদান ভুলার মতো নয়। যদি গণমাধ্যম সঠিক তথ্য জনগণের মাঝে তুলে না ধরতো তাহলে এই গণতন্ত্র আমরা নাও পেতে পারতাম। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাই-বোনদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা প্রয়োজন। সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।

ইয়াসের খান বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে। প্রকৃত সাংবাদিকরা যেন তাদের পেশাদারিত্ব বজায় রাখতে পারে। সরকার গণমাধ্যমের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যম বান্ধব সরকার। আমরা জণগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারের দায়িত্ব পেয়েছি। আপনাদের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো। কারন আপনারা যে বস্তুনিষ্ট সংবাদ প্রচার করে গেছেন তা গণতন্ত্র টিকিয়ে রাখবার জন্য অব্যাহত রাখবেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কেউ যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। সত্যকে সত্য, সাদাকে সাদা আমরা সেটাই দেখতে চাই। আমরা যদি ভবিষ্যতে সরকারে নাও থাকি তারপরও সাদাকে সাদা, কালোকে কালো এই ধারটা যেন অব্যাহত থাকে সেই দিকে নজর রাখবেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র‌্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

শিশু রামিসা ধর্ষণ-হত্যা / আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X