জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার গোডাউন থেকে টিসিবির তেল উদ্ধার

আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে উদ্ধারকৃত টিসিবির ভোজ্য তেল। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে উদ্ধারকৃত টিসিবির ভোজ্য তেল। ছবি : কালবেলা

জামালপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪ শত ৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্যতেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামের দুজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ করা হয়েছে। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X