সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে ২ কোটি টাকা সহায়তা প্রদান

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন বিআরটিএর কর্মকর্তারা। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন বিআরটিএর কর্মকর্তারা। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

সোমবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কে এম মাহবুব কবির, সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক ও সামাজিক দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রদত্ত এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক দুর্দশা লাঘবে সহায়ক হবে।

বিআরটিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ২৬টি পরিবারের মধ্যে ছেচল্লিশ লক্ষ টাকা এবং নিহত ৩২টি পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট এক কোটি ষাট লক্ষ টাকা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X