কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

রমজানে বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে ফের মাংস বিতরণ

মাংস বিতরণ করছেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা
মাংস বিতরণ করছেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে দ্বিতীয় দিনের মতো মাংস বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) নগরীর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডসহ মুছাপুর ও কলাগাছিয়া ইউনিয়নের সহস্রাধিক অসহায় ও দুস্থ পরিবারের প্রোটিনের চাহিদা মেটাতে মাংস পৌঁছে দেওয়া হয়। কর্মসূচির সংশ্লিষ্টরা বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও রমজান মাসজুড়ে এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন মাসুদুজ্জামান। স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত একটি মনিটরিং টিমের মাধ্যমে প্রকৃত অভাবী মানুষদের তালিকা অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়।

তারা আরও বলেন, মাসুদুজ্জামান মনে করেন, রমজান আমাদেরকে একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়, মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ দেয়। তাই মাসুদুজ্জামানের লক্ষ্য হলো—ইফতার ও সেহরিতে যেন কোনো পরিবার খাদ্য-পুষ্টির অভাব বোধ না করে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তিনি চান সামাজিক সংহতি জোরদার হোক।

উপস্থিত সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান বাজারে মাংস কেনা যেখানে সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য, সেখানে এমন সহযোগিতা তাদের পরিবারে বড় স্বস্তি নিয়ে এসেছে।

মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও হাজী মো. মনির হোসেন সরদার, মুছাপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা ইব্রাহিম প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডসহ আলীরটেক ইউনিয়ন এবং নগরীর ২ নম্বর গেট এলাকায় প্রায় ১ হাজার ২০০ দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

প্রসঙ্গত, মো. মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং ক্রীড়াসামগ্রী প্রদানের মাধ্যমে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X