সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

লুটপাটের অভিযোগে জামায়াত নেতাসহ আটক ৬

ইট চুরির ঘটনায় আটক জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা
ইট চুরির ঘটনায় আটক জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা

সিলেটের জকিগঞ্জে রাস্তা থেকে সরকারি ইট লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযানে যুব জামায়াত নেতাসহ ছয়জনকে আটক ও বিপুলসংখ্যক ইট উদ্ধার করেছে প্রশাসন। অভিযুক্ত মাহফুজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী উপজেলার মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের গ্রামে অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ‘জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ রাস্তার সরকারি প্রায় ৪ লাখ ইট দুর্বৃত্তরা লুটপাট করে। বৃহস্পতিবার ইট উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় ইট চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মাহফুজুল ইসলাম চৌধুরীসহ ছয়জনকে আটক করা হয়। বাকি পাঁচজনের নাম পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। অভিযানে প্রায় ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে।

জামায়াত নেতা আটকের বিষয়ে উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন বলেন, আমি ইউএনও অফিসে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রাস্তা থেকে সরকারি ইট লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযানে যুব জামায়াতের নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী মাসুদুর রহমান বলেন, সরকারি রাস্তা থেকে ইট লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। চুরি হওয়া বিপুল সংখ্যক ইট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X