ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নাতির লাঠির আঘাতে দাদা নিহত

অভিযুক্ত সুলতান মাহমুদ। ছবি : কালবেলা
অভিযুক্ত সুলতান মাহমুদ। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামবাসী নাতি সুলতান মাহমুদকে (৩৫) আটক করে থানায় সোপর্দ করেন।

নিহত সঞ্জব আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ মার্চ) সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এদিন দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

সুলতান মাহমুদ গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর ছেলে। সে নিহত সঞ্জব আলীর প্রতিবেশী নাতি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। পরিবার তাকে অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারেনি। মাঝে মধ্যে পাগলামির মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে শিকলবন্দি করে রাখে। আবার অনেক সময় স্বাভাবিক আচরণ করে সুলতান। বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করেই সুলতান মাহমুদের পাগলামি বেড়ে যায়। এ সময় সঞ্জব আলী বাড়ি থেকে কৃষি কাজের উদ্যেশ্যে ফসলি মাঠের দিকে রওনা হন। পথিমধ্যে সুলতানের বাড়ির নিকট রাস্তায় পৌঁছে। তখন সুলতান মাহমুদ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় ওই বৃদ্ধ মারা গেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আসামি সুলতান মাহমুদকে কারগারে পাঠানো হয়েছে। তার পরিবারের দাবি সে মানসিকভাবে দীর্ঘদিন ভারসাম্যহীন হয়ে পড়েছে। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১১

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১২

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৩

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৪

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৫

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৬

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৭

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৮

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৯

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X