বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

“সনাতনীরা সর্বদাই ধানের শীষে আস্থা রেখেছে, আগামীতেও রাখবে”

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বক্তব্য দিচ্ছে। ছবি : কালবেলা
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বক্তব্য দিচ্ছে। ছবি : কালবেলা

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, সনাতনীরা সর্বদাই বিএনপি এবং ধানের শীষে আস্থা রেখেছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া সদরসহ জেলার সাতটি আসনেই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নিজেদের ভোট দেওয়ার মাধ্যমে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বগুড়ার সন্তান। নিজের পৈতৃক ভিটার সাধারণ মানুষ তার কাছে পরিবারের সমান। রাজনৈতিক বৈষম্যে বিগত ১৭ বছর এ বগুড়া যে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে তা অবশ্যই তারেক রহমানের হাত ধরেই দূর হবে। ইতোমধ্যেই দ্রুততম সময়ে বগুড়া বিমানবন্দর চালু, ঢাকা-বগুড়া রেলপথ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ, তিন হাজার কোটি টাকা ব্যয়ে করতোয়া নদী রক্ষা প্রকল্প, সিটি কর্পোরেশন বাস্তবায়নসহ একাধিক উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বগুড়ার মানুষ নিঃস্বার্থভাবে বিগত প্রতিকূল সময়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এ বগুড়ার পুত্রবধূ প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানকে ভালোবেসে গেছে। কারণ জিয়া পরিবার এ বগুড়াবাসীর একান্তই আপনজন। এ ভালবাসার ঋণ কোনো কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব না। তবে সমতার উন্নয়নের মধ্য দিয়ে বগুড়াবাসী তার প্রাপ্য উন্নয়ন অবশ্যই পাবে।

বাদশা বলেন, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সদর আসন ছেড়ে দিয়েছে তাই দেশ ও বিশেষ করে বগুড়ার বৃহত্তর উন্নয়নের স্বার্থে এ আসনে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে আবারও বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংগঠনের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, সম্প্রীতির এ বাংলাদেশে একমাত্র বিএনপির হাত ধরেই সনাতনীরা তাদের ন্যায্য অধিকার ও সম্মান পেয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত সনাতনী সমাবেশে বগুড়ার সনাতন ধর্মাবলম্বী সকলে ধানের শীষে ভোট দেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল। এবারো একই ধারাবাহিকতায় সকলে আসন্ন সদরের উপনির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পাশে থাকবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এন সি বাড়ই, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য দিলীপ কুমার দেব, জেলা কমিটির সাবেক সভাপতি অমৃত লাল সাহা, সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমর দাস, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সংগঠনের সহ-সভাপতি ও যুবদল নেতা সুজিত জয়সোয়াল, সংগঠনের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, দিপক রায়সহ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X