ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

অটোরিকশার ধাক্কায় নিহত সিনহা আক্তার। ছবি : কালবেলা
অটোরিকশার ধাক্কায় নিহত সিনহা আক্তার। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার সোনাহাটা-বগুড়া সড়কের নান্দিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনহা আক্তার (৭) উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিনহা আক্তারের বাড়ির পাশ দিয়ে সোনাহাটা-বগুড়া পাকা সড়ক রয়েছে। শনিবার দুপুরের দিকে সিনহা আক্তার প্রতিবেশীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরছিল। পাকা রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X