গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঝুট দখল নিয়ে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ

অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে হামলাকারীরা। ছবি : কালবেলা
অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে হামলাকারীরা। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঝুট (কারখানার কাপড়ের বর্জ্য) ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুটবোঝাই একটি ট্রাক থেকে মালামাল লুট, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে বাসন থানার অধীন একটি শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। এ সময় কিছু দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ঝুটবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই হামলাকারীরা ট্রাকটি থামিয়ে ঝুট লুটের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। বাসন থানা এলাকার বিএনপির নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের হাতে রামদা, লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন।

বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X