মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘অদম্য নারী সম্মাননা’ পেলেন দিনা রহমান

অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন সুলতানা রহমান দিনা | ছবি : কালবেলা
অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন সুলতানা রহমান দিনা | ছবি : কালবেলা

গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় ‘অদম্য নারী সম্মাননা’ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সহমহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অদম্য নারী সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিরা তাকে সম্মাননা প্রদান করেন।

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরে তাদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে অদম্য নারী হিসেবে সুলতানা রহমান দিনার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সুলতানা রহমান দিনা সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হাজী রফিক আহমদ ও শাহনাজ বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

রাজনীতির পাশাপাশি দিনা একজন ব্যবসায়ী ও গণমাধ্যম উদ্যোক্তা। তিনি সিলেট ট্রেডিং কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার এবং এসটিসি ফিসারিজের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি এসটিসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X