নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি : কালবেলা

যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা কেউ দেশে ফিরলে কর্মসংস্থান এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নূর বলেন, দেশের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় কাজ করতে দেখতে পাচ্ছি। সরকারি দল, বিরোধীদল ও নাগরিক সমাজ যদি একসঙ্গে সরকারকে সহযোগিতা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়। এ সরকার আমাদের সবার সরকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন, পরিস্থিতির অবনতি হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে এলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা কল্যাণে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X