সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে : হুমায়ুন কবির

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হুমায়ুন কবির। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হুমায়ুন কবির। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। এছাড়া হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপোশ করা হবে না। প্রশাসনকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এতে সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা প্রয়োজন, সরকার তা করবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট- ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X