কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি : কালবেলা
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি : কালবেলা

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার সিটি করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এখন থেকে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্বপালন করতে পারবেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘বিবেক’ নামে একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা প্রদান, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে।

বিগত শেখ হাসিনা সরকারের সময় তিনি রাজনৈতিক কারণে বিভিন্ন সময় নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। একাধিকবার তাকে কারাবরণ করতে হয়েছে।

ইউসুফ মোল্লা টিপু প্রশাসক হিসেবে নিয়োগের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, ইউসুফ মোল্লা টিপুর অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা কুমিল্লা সিটি করপোরেশনের নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। দায়িত্ব গ্রহণের পর তিনি কুমিল্লা নগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, নাগরিক সেবা সহজ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে প্রত্যাশা রাখি।

ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমার ওপর কুমিল্লা সিটি করপোরেশনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X