আবু জাফর মোহাম্মদ সালেহ্, লালমাই (কুমিল্লা)
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
কুমিল্লা

অটোগ্রাফের সংগ্রহশালা

অটোগ্রাফের সংগ্রহশালা

কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুর-বাগমারা এলাকার বাসিন্দা সোহাগ গড়ে তুলেছেন দেশের অন্যতম বিরল অটোগ্রাফ সংগ্রহশালা। প্রায় পাঁচ দশক ধরে নিরলস পরিশ্রম, গভীর আগ্রহ ও অসীম ধৈর্যকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এ রত্নভান্ডার। তার সংগ্রহে রয়েছে রাজনীতি, ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্যজগতের চার শতাধিক বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর।

শখকে কাজে লাগিয়ে অসংখ্য অটোগ্রাফ সংগ্রহ করায় কুমিল্লার লালমাইয়ের দত্তপুর-বাগমারা এলাকার মানুষজন তাকে চেনেন ‘অটোগ্রাফ সংগ্রাহক সোহাগ’ নামেই।

সোহাগের সংগ্রহশালায় আছে বাংলা সিনেমার কিংবদন্তি নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, ফরিদা পারভীন, সৈয়দ আব্দুল হাদী, খোরশেদ আলম, রফিকুল আলম, প্রবাল চৌধুরীর মতো তারকার স্বাক্ষর।

ক্রীড়াক্ষেত্রেও তার সংগ্রহ চমকে দেওয়ার মতো। ফুটবলার সালাউদ্দিন, পিন্টু, প্রতাপ, ভানু, বাদল রায়, বাবলু, চুন্নু, ওয়াসিম, আশীষসহ স্বাধীন বাংলা ফুটবল দলের বহু তারকার অটোগ্রাফ স্থান পেয়েছে তার সংগ্রহে। রয়েছে দাবার রানি রানী হামিদ, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ইংলিশ চ্যানেল জয়ী কিংবদন্তি ব্রজেন দাস, ক্রিকেটার রকিবুল হাসান, লিপুসহ অসংখ্য ক্রীড়াবিদের স্বাক্ষরও।

শিক্ষকতা পেশার পাশাপাশি সোহাগ জীবনের বেশিরভাগ সময় পার করেছেন অটোগ্রাফ সংগ্রহে। তিনি প্রতিদিন আট-দশটি সংবাদপত্র পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয়, নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন অটোগ্রাফ ঘিরে নানান স্মৃতিচারণ। অবসরজীবনে তিনি প্রতিদিন কয়েক ঘণ্টা সময় দেন নিজের কৃষিবাগানে।

সোহাগের এই অনন্য অটোগ্রাফ সংগ্রহশালার কথা এখন ছড়িয়ে পড়েছে বহু স্থানে। আগ্রহী মানুষজন নিয়মিতই ছুটে যান তার বাড়িতে এই ব্যতিক্রমী আর্কাইভ দেখতে।

সোহাগ জানান, অটোগ্রাফ সংগ্রহ শুধু শখ নয়, এটি অতীতকে ধরে রাখার মাধ্যম। এখন তার এই সংগ্রহশালা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে, অনেকেই দেখতে আসেন এই অনন্য সংগ্রহ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে, যা কুমিল্লার গৌরব ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।

বহু বছরের শ্রমে গড়ে ওঠা সোহাগের এই অটোগ্রাফ ভান্ডার শুধু স্মৃতি সংরক্ষণ নয়, বরং সময়কে ধরে রাখার এক সোনালি দলিল। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ এবং কুমিল্লার সাংস্কৃতিক গৌরবের এক উজ্জ্বল প্রতীক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X