বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাছ রক্ষায় প্রশাসনের মাইকিং

গাছ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ছবি : কালবেলা
গাছ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে গাছ নিধন চলছে। গাছ নিধন বন্ধে জনসচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এলাকায় মাইকিং করে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

রোববার (১৫ মার্চ) বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে গাছ সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

মাইকিংয়ে বলা হয়, সরকারি জমি বা রাস্তার পাশের গাছ ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা বা ক্ষতিগ্রস্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয়দের পরিবেশ রক্ষায় গাছ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং কোথাও গাছ নষ্ট করা হচ্ছে এ রকম অভিযোগ থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে গাছ নষ্ট করে, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X